বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘কিরণমালা’ দেখতে দোকানে মা, ঘরে পুড়ে মরল মেয়ে

বাড়ির পাশের দোকানে মা ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখায় মগ্ন। ঠিক সে সময়ে আগুনে পুড়ে মারা গেল ঘরে আটকে থাকা তার শিশুসন্তান ঋতু।

শুক্রবার রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে প্রতিবেশীদের সঙ্গে দল বেঁধে চকহরিপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী শোকেলা খাতুন দুই মেয়েকে ঘরে আটকে রেখে পাশের একটি দোকানে ‘কিরণমালা’ দেখতে যায়।

একটু পরে খলিলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এ সময় দুই মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। বড় মেয়ে সাইমা (১০) জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও বের হতে পারেনি ছোট মেয়ে ঋতু (৭)।

এদিকে সাইমা বাইরে এসে চিৎকার করতে থাকলেও তার মা ছিল ‘কিরণমালা’ দেখায় মগ্ন। শেষ পর্যন্ত আগুনে পুড়েই মারা যায় শিশুটি।

পরে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ঋতুর মরদেহ উদ্ধার করে।

সাইমা বেরিয়ে আসতে পারলেও তার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুর জামান সোহেল বলেন, আগুনে দগ্ধ শিশু সাইমা খাতুনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেবেকা খান বলেন, অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত