রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিশোরীকে ধর্ষণ-ভিডিও, গ্রেপ্তার ২

বান্দরবানের আলীকদম উপজেলায় কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে গ্রেপ্তারের পর আজ রোববার বিকেলে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এঁরা হলেন উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মিজানুর রহমান (২৩) এবং তাঁর সহযোগী সাইফুল ইসলাম (২৪)।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাঁড়ি এলাকায় এসএসসি পরীক্ষার্থী এক মারমা কিশোরী গতকাল শনিবার রাতে ধর্ষণের শিকার হয়। এ সময় আরেক যুবক ভিডিও করে রাখে। এ ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় কিশোরীকে।

কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দেয়। পরে রাতেই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তবে গ্রেপ্তার হওয়া দুই যুবক নিজেদের নির্দোষ দাবি করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী