৩ মাসের মধ্যেই ইশতেহার : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আগামী তিন মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার তৈরি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কুশল বিনিময় শেষে কাদের এ তথ্য জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এক বছর পর এই অফিসে এসে আগামী নির্বাচনের প্রস্তুতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন থেকে সারা দেশে নির্বাচনের জন্য কাজ করবে দলের নেতাকর্মীরা। যদি কোথাও কোনো নেতাকর্মীর মধ্যে মতবিরোধ বা দলীয় কোন্দল তৈরি হয় তাহলে এই কার্যালয়ে এনে সাংগঠনিকভাবে তার সমাধান করা হবে।’
আইভীর বিজয় সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আইভীর জনপ্রিয়তা এবং দলীয় টিমওয়ার্কের সম্মিলিত প্রয়াসেই বিজয় হয়েছে। প্রত্যাশা করি, আইভী শুধু তাঁর এলাকায় নয়, তাঁর গ্রহণযোগ্যতা দিয়ে আগামী নির্বাচনে দলের বিজয়ের জন্যও কাজ করবেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগ যে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে পারে এরও বড় দৃষ্টান্ত আইভীর বিজয়।
আলোচনা শেষে আইভী উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে দেন এবং পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তরবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













