কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় নিহত ২


কুমিল্লার চৌদ্দগ্রামে চাকা পাংচার হয়ে যাওয়ায় সড়কেই ঠিক করার সময় একটি বাসের পেছনে একটি পিকআপভ্যান ধাক্কা দিলে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন ও বাস চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে তারেক মজুমদারের (৩৫)। অপর জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানান যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আহমেদ জানান, চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস সুজাতপুর রাস্তার মাথায় এলে একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় রাস্তার পাশে বাসটি থামানো হলে যাত্রীরা নেমে অপেক্ষা করতে থাকেন। বাসের পেছনে সে সময় বাস চালকসহ তিনজন দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি পিকআপ ভ্যান এসে পেছন থেকে দুই যাত্রী ও বাস চালককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













