কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
কুমিল্লা জেলার চান্দিনার কাঠেরপুল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরণে প্যান্ট ও কালো রংয়ের গেঞ্জি রয়েছে।
শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
নিহত যুবকের পরণে প্যান্ট ও কালো রংয়ের গেঞ্জি ছিল। এছাড়া মরদেহের পাশে একটি খেলনা পিস্তল পড়ে থাকতে দেখা গেছে বলেও তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













