বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুমিল্লায় বাস উল্টে ৩ জনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার আবুল কালামের ছেলে ওমর ফারুক(২৯), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মনুজা বেগম(৬০) এবং অজ্ঞাত পুরুষ (৪৪)।

আহতরা হলেন- দিনাজপুরের খান সামার জয়নাল আবেদীনের পুত্র নুরুল ইসলাম, বরিশাল রামপালের নোয়াপাড়ার মৃত আবদুল হামিদের পুত্র মো. বাকী, নীলফামারীর রাজাভল্লব রায়ের পুত্র ভূপতি ভূষণ রায়, ঢাকার উত্তরার আবুল হাশেমের পুত্র ইউসুফ, শাহজাদপুরের শাহজাহানের পুত্র মাসুম, ভাড্ডার রিয়াজ, রামপুরার মিজানুর রহমান, চট্টগ্রামের কাপ্তাইয়ের চন্দ্রঘোণার মফিজুল হক, বেলুবা খাতুন, কুমিল্লার দেবিদ্বারের ঘুনাইগরের লতিফ মুন্সির স্ত্রী রেহানা পারভিন, পুত্র অলি উল্যাহ রাবিব, চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার কৃষ্ণপুর গ্রামের সোহেলের স্ত্রী আলেয়া বেগম ও গাইবান্দা সদরের গোলাম মোস্তফার পুত্র মনির হোসেন।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে এ হতাহাতের ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত