বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুমিল্লায় শিশু দুই বোন অপহরণ: ৬ ঘণ্টা পর উদ্ধার

কুমিল্লা মহানগরীর টমছম ব্রিজ এলাকায় অবস্থিত ইকরা স্কুল ও মাদ্রাসার সহোদর দুই শিশু ছাত্রী মিতু (৮) ও মাহীকে (৭) অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

৬ ঘণ্টা পর কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে জেলার চৌদ্দগ্রাম থেকে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে।

অপহৃতরা জেলার সদর দক্ষিণ উপজেলার আলোকদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। এ সময় অপহরণকারী ফারজানা আফরিন এষাকে (১৯) গ্রেফতার করা হয়। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া দাতামা গ্রামের মো. হোসেনের মেয়ে।

সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ কুমিল্লার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর এএসপি মংনেথোয়াই মারমা জানান, ইকরা স্কুল ও মাদ্রাসার সহোদর দুই শিশুছাত্রী মিফতাহুল জান্নাত মিতু ও নাজিয়া সুলতানা মাহী প্রতিদিনের মতো বুধবার সকালে ওই স্কুলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আত্মীয় পরিচয়ে বোরকা পরিহিত এক মহিলা তাদেরকে ইকরা স্কুল থেকে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তাদের মায়ের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের টিম অভিযানে নামে। জেলার চৌদ্দগ্রাম থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

শিশুদের চাচা মো.ই্উনুস মিয়া জানান, এষা শিশুদের খালার পরিচিত। খালার মাধ্যমে তাদের বাসায় আসতো। শিশুরাও পরিচিত হওয়ায় তার সঙ্গে স্কুল থেকে চলে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত