কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১০


কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে জেলার বরুড়া উপজেলার চেঙাহাটা কেশনপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত দশ যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় চাঁদপুরগামী তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
পরে রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
রাত সাড়ে ১০টায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, তিশা পরিবহনের একটি বাস দু’টি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর নিহতের স্বজনরা লাশ নিয়ে যাওয়ার কারণে পুলিশ এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













