কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ৪ শিশু আহত
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে যশোরের অভয়নগরে চার শিশু আহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অভয়নগরের মডেল কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত হওয়া শিশুদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, অভয়নগরের নওয়াপাড়া কলেজ রোডের পাশে চার শিশু পুকুরপাড়ে তাল কুড়াতে যায়। এসময় আনিসের বাঁশ বাগানে পরিত্যক্ত একটি ব্যাগ পেয়ে তা নিয়ে খেলার একপর্যায়ে ওই বিস্ফোরণ ঘটে।
এতে চার শিশুই আহত হয়। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে ব্যাগের মধ্যেই বোমা ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













