কোটি কোটি টাকার কয়েন ও দু টাকার কাগজি নোট নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলায় কোটি কোটি টাকার কয়েন ও দু টাকার কাগজি নোট নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতরা। অনেক ব্যবসায়ীর হাতে ৫/ ১০ লাখ টাকা থেকে শুরু করে ৩০-৪০ লাখ টাকার কয়েন মজুত রয়েছে।
ব্যাংক গুলো কয়েন নিচ্ছে না। মজুত কয়েন বস্তা ভরে রেখেছে ব্যবসায়ী ও দোকানদারা। বর্তমান ৫, ২ ও ১ টাকা মানের কয়েন বাজারে চালু আছে। এসব কয়েন বৈধ মুদ্রা। কিন্তু সরকারি ও বে সরকারি ব্যাংক কয়েন জমা নিতে চাই না।
ফলে দিনের পর দিন কয়েন দোকানদার ও ব্যবসায়ীদের কাছে মজুত হচ্ছে। যত দিন যাচ্ছে কয়েন মজুতের পরিমান স্ফীত হচ্ছে। শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে মুদি ব্যবসায়ী রাকিবুল ইসলাম জানান, তার কাছে প্রায় ৬ লাখ টাকা ৫ , ২ ও ১ টাকার কয়েন মজুত হয়েছে।
বস্তা ভরে এ কয়েন রাখা হয়েছে। তিনি এত টাকার কয়েন নিয়ে উদ্বিগ্ন। ব্যাংক কয়েন নিতে রাজী হয় না। একটি সিগারেট কোম্পানীর ঝিনাইদহের টেরিটরি অফিসার এস এম সারোয়ার হোসেন জানান. ঝিনাইদহ ডিপোতে ৫০ লাখ এবং শৈলকুপা ডিপোতে ৩০ লাখ টাকা কয়েন মজুত রয়েছে। আর ২ টাকার নোট মজুত রয়েছে ৩০ লাখ টাকার।
তিনি আরো জানান, তাদের কোম্পানীর কুষ্টিয়া এরিয়া অফিসের আওতায় ৮টি ডিপো আফিসে ৩ কোটি টাকার কয়েন ও প্রায় ২ কোটি টাকার ২ টাকার নোট মজুত পড়েছে। এ কয়েন ও নোট বস্তায় ভরে রাখা হয়েছে। এত বিপুল পরিমান নগদ টাকার নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত।কোম্পানীর ওই কর্মকর্তা জানান, তারা বাংলাদেশ ব্যাংকের হেড অফিস থেকে কয়েন গ্রহনের আদেশ পত্র এনেছে।
কিন্তু স্থানীয় ব্যাংকের শাখা গুলো কয়েন গ্রহন করছে না। কয়েন গ্রহনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ পত্র থাকলেও ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখা কয়েন গ্রহন করছে না। ঝিনাইদহ সোনালী ব্যাংকের সহকারি জেনারেল ম্যানেজার এম এ ওহাব বলেন, ব্যাংকের ভোল্টে এক লাখ ৩২ হাজার পিস ৫ টাকা, ১০ হাজার পিস ২ টাকা ও ৫০ হাজার পিস ১ টাকার কয়েন মজুত রয়েছে। অন্যান্য ব্যাংক শাখায় এ কয়েন দিলেও কেউ নিতে চাই না। এ কারনে তারা কয়েন নিচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













