কোস্টগার্ড-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার


বঙ্গোপসাগরের মাতারবাড়িতে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর একটি ট্রলার, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনায় কোনো ডাকাতকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান, গভীররাতে টহলে থাকা কোস্টগার্ড সদস্যরা একটি কাঠের ট্রলারকে দাঁড়াতে বলে। না দাঁড়িয়ে ট্রলারটি থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জল ডাকাতরা। কোস্টগার্ডও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতরা ট্রলার থেকে লাফিয়ে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ট্রলারটিতে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও পাঁচটি রকেট ফ্লাইয়ার জব্দ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













