ক্যান্সারের কাছে হেরে গেলেন মার্টিন ক্রো


ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান মার্টিন ক্রো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তার পরিবারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, মার্টিন ক্রো মারা গেছে। সেপ্টেম্বর ২০১৪ থেকে টার্মিনাল ডাবল হিট লিম্ফোমায় ভোগার পরে বৃহস্পতিবার ৩ মার্চ শান্তিপূর্ণভাবে না ফেরার দেশে চলে গেছে। সেই সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিল।
১৯৮২-৯৫ এই ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৭ টেস্টে ৪৫.৩৬ গড়ে ৫ হাজার ৪শ৪৪ রান করেছেন। সেঞ্চুরি করেছিলেন ১৭ টি, ফিফটি ১৮ টি। টেস্টে তার ২৯৯ রান ছিল দীর্ঘদিন নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ। এখনো তার সমান টেস্ট সেঞ্চুরি নিউজিল্যান্ডের কারো নেই। কিউইদের হয়ে অধিনায়কত্বও করেছেন চার বছর। এছাড়া ১৪৩টি ওয়ানডে খেলে ৩৮.৫৫ গড়ে করেছেন ৪ হাজার ৭শ চার রান। সেঞ্চুরি চারটি।
বর্তমানে বিশ্ব মাতানো টি টোয়েন্টির প্রথম ধারণাটাও এসেছিল ক্রোর কাছ থেকে। অবসরের পরে স্কাই টেলিভিশনের জন্য ক্রিকেট ম্যাক্স নামে একটা পরিকল্পনা তৈরি করেছিলেন যেটা আধুনিক টি টোয়েন্টির ভিত্তিভূমি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













