বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্রিকেটার শাহাদাত পলাতক, বাসায় তালা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার রাতে মিরপুর মডেল থানায় এই অভিযোগে একটি মামলা হবার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বিবিসিকে বলেন, ‘তাকে ধরতে অভিযান চলছে। সে পলাতক রয়েছে। তার বাসায় গিয়ে আমরা তালা মারা দেখতে পেয়েছি’।

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে রবিবার সন্ধেবেলা একটি মেয়ে শিশুকে রাস্তা থেকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। সে ক্রিকেটার শাহাদাতের বাসায় গৃহকর্মী ছিল এবং শাহাদাত ও তার পরিবারের সদস্যরা তাকে নির্যাতন করেছে বলে সে অভিযোগ করে।

পরে মেয়েটিকে থানায় নিয়ে গিয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করেন খন্দকার মোজাম্মেল হোসেন নামে একজন সাংবাদিক। আর নির্যাতনের শিকার মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়।

তার বয়স এগারো বছর বলে উল্লেখ করছে পুলিশ। বাংলাদেশে ক্রিকেটারদের ব্যাপক তারকা-খ্যাতি রয়েছে। ফলে শাহাদাত হোসেন এ ধরণের অভিযোগে জড়িয়ে পড়ায় দেশটিতে এখন ব্যাপক সমালোচনা চলছে।

এর আগে আরেক তারকা পেস বোলার রুবেল হোসেনও একটি নারী নির্যাতনের অভিযোগে জড়িয়ে পড়েছিলেন। রুবেলের বিরুদ্ধে হ্যাপি নামে এক চিত্রনায়িকার করা ওই মামলার পর দেশটিতে ব্যাপক বিতর্ক হয়েছিল।

এবার শাহাদাত হোসেনও একটি ফৌজদারি অপরাধের সাথে জড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণসংযোগ কর্মকর্তা রাবিদ ইমাম বিবিসিকে বলছেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। ক্রিকেট বোর্ডের এখানে কোন ভূমিকা নেই। এক্ষেত্রে আইন তার নিজের গতিতেই চলবে’।

জাতীয় দলের তালিকাভুক্ত হলেও সাম্প্রতিক কোনও ম্যাচে অবশ্য বাংলাদেশ দলের মূল স্কোয়াডে শাহাদাতকে খেলতে দেখা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত