খাগড়াছড়িতে ২ বাস মুখোমুখি, ২ চালকসহ নিহত ৩


জেলার গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হিলকিং পরিবহনের চালক সিরাজুল ইসলাম (২৮) ও হেলপার কবীর হোসেন (২৪) এবং শান্তি পরিবহনের চালক আবু কাউসার (৪০)।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ১টার দিকে ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি গামী হিলকিং পরিবহনের (ফেনী-জ-১১-০০১৬) একটি যাত্রীবাহী বাস গুইমারার বাইল্যাছড়ি এলাকা অতিক্রম করার সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রাগামী শান্তি পরিবহনের (চট্ট মেট্টো-ব-১১-০২৬৩) যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এসময় ফেনী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ধুমড়ে-মুচড়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













