বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘খেলাফতের বিরোধে পীর ফরহাদ খুন’

দিনাজপুরে পীর ফরহাদ হোসেন চৌধুরী ও পালিত মেয়ে রুপালী বেগম হত্যাকাণ্ডের প্রধান আসামি শফিকুল ইসলাম বাবুকে (২৮) গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।

সোমবার ভোরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের কমান্ডিং অফিসার এটিএম আতিক উল্লা সোমবার সকালে র‌্যাব -১৩ রংপুর সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ধর্মীয় বিষয় ও খেলাফতের দায়িত্ব নিয়ে মতবিরোধের কারণে পীর ফরহাদ হোসেন চৌধুরীকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে বাবুসহ মোট সাতজন অংশ নিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে।’

হত্যাকাণ্ডের দুদিন পর পীরের মেয়ে ফাতিয়া ফারহানা একটি খুনের মামলা দায়ের করেন।

এই মামলায় কুড়িগ্রামের উলিপুরের আরেক পীর ইসহাক আলী (৬০) ও নিহত পীরের খাদেম সায়েদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ১৬৪ ধারার জবানবন্দিতে তারা পরিকল্পিত খুনের কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘কুড়িগ্রামের পীর ইসহাক দিনাজপুর এসে বাবুর বাসায় থাকতেন। সেখানেই দিনাজপুরের পীর ফরহাদকে হত্যার পরিকল্পনা হয়। কুড়িগ্রামের পীর ইসহাক বাবুকে প্রস্তাব দিয়েছিলেন- ফরহাদকে হত্যা করতে পারলে তাকে খেলাফতের দায়িত্ব দেয়া হবে।’

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত বাবু জয়মনিহাট এলাকার অবস্থান নেয়ার খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।

উল্লেখ্য, গত ১৩ মার্চ রাতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দৌলাগ্রাম কাদরীয়া মোহাম্মদীয়া দরবার শরীফের ভেতরে পীর ফরহাদ হোসেন চৌধুরী এবং তার পালিত মেয়ে রুপালী বেগমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত