খেলা ক্রিকেট, প্রাণ গেল যুবকের


নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আমির হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার (০৮ এপ্রিল) বিকেলে মারধরের শিকার হন আমির হোসেন।
নিহত আমির হোসেন খুলশী থানার ডিজেল কলোনি এলাকার বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে।
খুলশী থানার এএসআই রিপন বলেন, ‘শুক্রবার আমবাগানের ডিজেল কলোনির মাঠ এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধে জড়ায় আমির হোসেন ও এলাকার পাঁচ কিশোর। এসময় ওই কিশোরদের মারধরের শিকার হয় আমির হোসেন। এসময় তাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই কিশোররা। পরে তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে আমিরের মৃত্যু হয়েছে।’
তিনি আরো জানান, আমির হোসেনকে মারধরের পরপরই তার পরিবারে পক্ষ থেকে পাঁচ কিশোরকে আসামি করে একটি জখম মামলা দায়ের করা হয়। এখন মামলাটিই এখন খুনের মামলায় রূপান্তরিত হবে।
আসামিরা হলো- সোহেল (১৫), সজিব (১৫), মেহেদী হাসান বাবু (১৬), সাগর (১৬) ও জানে আলম (১৫)। তারা স্থানীয় একটি এনজিও স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













