শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাইবান্ধা-১ঃ এমপি লিটন খুন কাদের খানের পরিকল্পনায়: পুলিশ

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল কাদের খানের পরিকল্পনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক। তিনি বলেন, এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা ছিলেন কাদের খান। তার নির্দেশেই পাঁচজন হত্যায় অংশ নেয়। দীর্ঘ ১২০ দিন তদন্তের পর হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকি একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিআইজি বলেন, হত্যায় জড়িতদের মধ্যে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন-শাহীন, মেহেদি, হান্নান ও রানা।

গোলাম ফারুক জানান, এমপি লিটনকে হত্যার জন্য পাঁচজনের একটি দলকে ছয় মাস ধরে অস্ত্র ট্রেনিং দেয়া হয়েছিল। খুনের এই ঘটনায় জড়িতরা ছিল নিম্নআয়ের মানুষ। কাদের খানের পরিকল্পনা মোতাবেক তারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

জিআইজি আরও বলেন, গ্রেপ্তার চারজন হত্যায় জড়িত ছিল বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী কাদের খানকে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারের সময় কাদের খানের কাছ থেকে যে পিস্তুল উদ্ধার করা হয়েছে ওই অস্ত্র দিয়েই লিটনকে গুলি করা হয়েছিল।

টানা ছয় দিন কার্যত গৃহবন্দী করে রাখার পর গতকাল মঙ্গলবার বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয় কাদের খানকে। এরপর তাকে নেয়া হয় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে।

কাদের খান ২০০৮ সালে গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টির টিকিটে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ক্ষুব্ধ হন কাদের। পরে তিনি লিটনকে খুন করার পরিকল্পনা নেন বলে একটি সূত্র জানায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত