গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে খাইরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের সাতপুকুর জোতগোপাল গ্রামে এ ঘটনা ঘটে। খাইরুল ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, খাইরুল ইসলাম ও তার ছোট ভাই শফিকুল ইসলাম ওরফে কালুর (৪৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে ছোট ভাই কালু তার পরিবারের সদস্যদের নিয়ে বড় ভাই খাইরুলকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে খাইরুলকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













