গোপালগঞ্জে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু আহত-৫০


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কয়েকটি গ্রামে বিষধর সাপের উপদ্রব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সাপের কামড়ে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশতাধিক লোক সাপে কামড়ের শিকার হয়ে হাসপাতাল ও ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন। উপজেলার রামদিয়া, সরাইকান্দি ও ভূলবাড়িয়া গ্রামে লোকালয়ে ব্যাপকহারে সাপের আনাগোনা দেখা যাচ্ছে এবং মানুষকে দংশন করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এতে উপজেলার বিভিন্ন গ্রামে বিষধর সাপ আতংক বিরাজ করছে। সাপের ভয়ে অনেকে রাতের বেলা ঘর থেকে বের হচ্ছেন না। গত এক সপ্তাহে সাপের কামড়ে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন উপজেলার ভূলবাড়িয়া গ্রামের মুন্নুু মোল্যা (৩৭), রামদিয়া গ্রামের সোহাগ গাজী (১৮) ও কুমারিয়া গ্রামে ইয়াছিন (৫)।
এছাড়া আরো অন্তত ৫০ জনকে সাপে কামড়ে আহত করেছে। আহতদের মধ্যে কয়েকজন হলেন উপজেলার রামদিয়া গ্রামের সজীব সরদার (১৮), সৈয়দ সজীব (১৭), ভূলবাড়িয়া গ্রামের বিশ্বাস (২৮), নাদিরা বেগম (২২), সরাইকান্দি গ্রামের সুজন শেখ (২৫), সাগর খাকী (২৬), আরিফ (২০), পপি খানম (১৬) ও মনির খাকী (১৬)। উপজেলার সরাইকান্দি গ্রামের নাঈম হোসেন মিনা সাপের উপদ্রæবের কথা স্বীকার করে বলেন, এ পর্যন্ত ৮/১০ জনকে বিষধর সাপে দংশন করেছে। বাড়ি থেকে বের হলেই সাপ আতংকে থাকতে হচ্ছে। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো: ইকবাল হোসেন খান বলেন, হাসপাতালে প্রায়ই সাপে কাটা রোগী ভর্তি হচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













