বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুষের টাকাসহ গ্রেপ্তার উপসচিব কারাগারে

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার সড়ক ও জনপথ অধিদপ্তরে উপসচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে ফাস্টফুডের দোকান বিএফসিতে ঘুষের টাকা নেয়ার পর তাকে গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ দল।

রাতেই দুদকের সহকারী পরিচালক এবি মনিরুল ইসলাম বাদী হয়ে ঘুষ নেয়ার অভিযোগে খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

মিজানুর ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাকে সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রেষণে নিযুক্ত করা হয়।

মামলায় বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে একটি সিএনজি স্টেশনের জমির মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে ইজারাদার মাইনুদ্দিন চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলেন। পরে মন্ত্রণালয় এটি নিষ্পত্তির জন্য আবেদনটি পাঠায় সড়ক ও জনপথ অধিদপ্তরে। এরপর অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওই বিরোধের ঘটনা তদন্তের দায়িত্ব দেন আইন কর্মকর্তা (উপসচিব) মিজানুর রহমানকে। পরে মিজানুর ইজারাদার মাইনুদ্দিনের পক্ষে তদন্ত প্রতিবেদন দেয়ার আশ্বাস দিয়ে প্রথমে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। এরপর তিনি আরও নয় লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের বিষয়টি দুদক অবহিত হয়ে কমিশনের অনুমোদনক্রমে তাকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী