বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘূর্ণিঝড়ের তিনদিন পর বঙ্গোপসাগর থেকে জীবিত উদ্ধার

ঘূর্ণিঝড় মোরার উপকূলে আঘাত হেনে চলে যাওয়ার তিন দিন পর মাথায় বঙ্গোপসাগর থেকে দুই জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। গভীর সাগরে উত্তাল ঢেউয়ের মাঝে ভাসমান অবস্থা থেকে তাদের তুলে নিয়ে নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা শুক্রবার বহির্নোঙরের কাছে নিয়ে আসে।

নৌবাহিনীর কমান্ডার জয়নাল আবেদীন বলেন, কক্সবাজার থেকে প্রায় ৫০ নটিকেল মাইল দূরে নিখোঁজদের জন্য তল্লাশি চালাচ্ছিল বানৌজা স্বাধীনতা। এ সময় তারা কয়েকটি স্যান্ডেল ও কিছু ভাসমান জিনিসপত্র দেখতে পায়। এগিয়ে গিয়ে একটি লাইফ জ্যাকেট পরা মৃতদেহের সন্ধান পায় ‍উদ্ধারকারীরা।

বানৌজা স্বাধীনতায় থাকা নৌবাহিনীর উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জয়নাল আবেদীন বলেন, ওই মৃতদেহের শরীর প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত। এরপর আরও এগিয়ে ভাসমান দুই জনকে দেখতে পেলে তাদের উদ্ধার করা হয়।

ঘূর্ণিঝড় মোরার আঘাতের পর বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ থেকে চার দিনে মোট ৮৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী। গত মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার ও উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সাত জন নিহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত