ঘূর্ণিঝড়ে বড়ভাইকে ফ্লাইটে তুলে দিতে এসে প্রাণ হারাল ছোটভাই
মালয়েশিয়া যাবেন বড়ভাই জালাল উদ্দিন। ঘূর্ণঝড়ের মধ্যে তাকে বিমানে তুলে দিতে এসে বাসের ধাক্কায় নিহত হলেন ছোটভাই জুয়েল (২৩)। গুরুত্বর আহত হয়েছেন জালাল উদ্দিন ও চাচা দুলালও (৪৬)।
শনিবার সকাল ৯টার দিকে সিএনজিযোগে ডেমরা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে রওনা দেন তারা তিনজন। পরে ডেমরা কাঠের পুলে পৌঁছলে পেছন থেকে ওই সিএনজিকে ধাক্কা দেয় একটি বাস। এতে গুরুত্বর আহত হন চাচাসহ দুই ভাই।
পরে গুরুত্বর আহতাবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। অন্যদুজন চিকিৎসা নিচ্ছেন।
নিহতের চাচা দুলালের সাথে কথা বলে জানা যায়, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। জালাল উদ্দিনকে মালয়েশিয়ার ফ্লাইটে তুলে দিতে রাতেই তারা ডেমরা চলে আসেন। সকালে ডেমরা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













