ঘোড়ামারা গ্রামের ‘নটমণ্ডপে’ লীলা স্যামসন


বাংলাদেশে এসেছেন ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী লীলা স্যামসন। গত ২০ এপ্রিল তিনি ঢাকায় আসেন। সঙ্গে রয়েছে তার নাচের দল ‘স্পান্দা’। মূলত তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি কর্মশালা পরিচালনার জন্য তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এর আয়োজক সাধনা ও সৃষ্টি।
সফরের শেষের দিকে গত ২৯ এপ্রিল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার নটমণ্ডপে গিয়েছিলেন প্রখ্যাত এই নৃত্যশিল্পী। সেখানে মণিপুরি থিয়েটার ও সাধনার দুই বছরব্যাপী নৃত্য কর্মশালা ‘ধ্রমেল প্রকল্প’ দেখতে যান লীলা স্যামসন। এ সময় মণিপুরি থিয়েটারের অভিনয়শিল্পী জ্যোতি সিনহা লীলা স্যামসনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান।
ঘোড়ামারা গ্রামে লীলা স্যামসনের এই ঝটিকা সফরে সঙ্গী ছিলেন সাধনার শিল্প নির্দেশক লুবনা মারিয়াম ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরো। বিকেল সাড়ে ৪টায় মণিপুরি থিয়েটারের স্টুডিওতে যান লীলা স্যামসন। এ সময় উপস্থিত ছিলেন মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা’সহ অনেকে। লীলা স্যামসন ধ্রুমেল প্রকল্পের শিল্পীদের পরিবেশনায় নৃত্য উপভোগ করেন।
সাধনার আমন্ত্রণে ১৯৯২ সালে লীলা স্যামসন প্রথম ঢাকায় আসেন। ১৯৯৬ ও ১৯৯৭ সালে আরও দু’বার তিনি ঢাকায় এসেছেন। এরপর নাচের পাশাপাশি আরও কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ভরতনাট্যমের প্রখ্যাত এই শিল্পী। তিনি কলাক্ষেত্র ফাউন্ডেশনের পরিচালক এবং সংগীত নাটক আকাদেমি ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন ছিলেন। তবে এখন তিনি নাচ নিয়েই বেশি কাজ করছেন। সম্প্রতি মণি রত্নম পরিচালিত একটি তামিল ছবিতে অভিনয় করেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাধনা ও সৃষ্টি ২১ থেকে ২৩ এপ্রিল ‘রূপ বাহুল্য ভরতনাট্যম নৃত্য উৎসব’ আয়োজন করেছে লীলা স্যামসনকে নিয়ে। ২১ এপ্রিল সন্ধ্যায় লীলা স্যামসন ও স্পান্দা ভরতনাট্যম পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ২২ ও ২৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠান হয়। এরপর ২৪ থেকে ২৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে ভরতনাট্যম নাচের কর্মশালা পরিচালনা করেন লীলা স্যামসন। ২৯ এপ্রিল মৌলভীবাজার জেলার ঘোড়ামারা গ্রামে যান এই বরেণ্য নৃত্যশিল্পী।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













