বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে আনসারুল্লাহর ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে পুলিশের চলমান বিশেষ অভিযানে নগরী আগ্রাবাদ পাঠানটুলি, কর্ণফুলি থানার শিকলবাহা এবং জেলার পটিয়া থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- ফরহাদ, ইমরান ও আহমেদ হোসেন রনি।

চট্টগ্রাম মহানগর গোয়ন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতভর বিশেষ অভিযান চলাকালে জেলা ও মহানগরী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এদের মধ্যে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ পাঠানটুলী থেকে ফরহাদ, পটিয়া থেকে রনি এবং কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছে বলে জানান ডিবি’র এ কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রনি নগরীর মুরাদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করেছে। ইমরান এক সময় নাসিরাবাদ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা

আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত