চট্টগ্রামে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল নেতার


চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোশাররফ হোসেন (২৪) নামের এক ছাত্রদল নেতা। তিনি মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
মাত্র তিনদিন আগে গত শুক্রবার বিয়ে হয় মোশাররফের। মেহেদীর রং শুকানোর আগেই দুর্ঘটনায় নিথর হয়ে বাড়ি ফিরলেন তিনি।
সোমবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোশাররফ হোসেন মোটরসাইকেলে তার বাড়ি ফিরছিলেন। মিঠাছড়া বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোশাররফ।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মোশাররফের মরদেহ বাড়ি নিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













