চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ৩


নগরীর ওমর গণি এমইএস কলেজের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তারা হলেন সাব্বির, সাজ্জাদ ও নজরুল।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই সংঘর্ষ হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে আমরা তদন্ত করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













