চট্টগ্রামে জোড়া খুন
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুই জনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার পূর্ব সরফভাটা পুদিনা বড় বাড়ি এলাকায় সোমবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ হাশেম (৩২) ও মঞ্জু (২৯)।
রাঙ্গুনিয়া থানা পুলিশ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই জনের লাশ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া থানার এসআই বাপ্পি হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













