রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে ট্রেলার উল্টে অটোরিকশার ওপর, প্রাণ গেল দুইজনের !!

চট্টগ্রামে ভাঙা রাস্তায় কন্টেইনারবাহী একটি ট্রেলার উল্টে অটোরিকশার ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে বন্দরনগরীর নিমতলা মোড় থেকে ৫০০ গজ দূরে বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ওসি ময়নুল ইসলাম।

তিনি বলেন, ট্রেলার ও অটোরিকশা দুটোই নিমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেলারটি উল্টে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি ময়নুল আরো বলেন, “রাস্তা ভাঙা থাকায় ট্রেলারটি উল্টে যায়। পরে বড় ক্রেন এনে ট্রেলারটি সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ”

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ওই অটোরিকশায় চালকসহ মোট চারজন ছিলেন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ট্রেলারটি সরিয়ে নিলে বেলা সাড়ে এগারটার দিকে ওই সড়ক যান চলাচলের উপযোগী করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত