চট্টগ্রামে নিজ ঘরে মা-মেয়ের লাশ


চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে শেলী শীল (৩৫) ও তার শিশু কন্যা অন্তরা শীলের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সরওয়াতলি ইউনিয়নের কুঞ্জরি গ্রামের নিজ ঘর থেকে মঙ্গলবার দুপুরে শেলীর ঝুলন্ত লাশ এবং বিছানার উপর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন পারিবারের বরাত দিয়ে জানান, গতকাল (সোমবার) বিকেলে স্বামী অসীম শিল ও শাশুড়ির সঙ্গে শেলীর ঝগড়া হয়।
এরপর মেয়ে অন্তরাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। এভাবে সারারাত পার হওয়ার পর মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করলেও শেলী দরজা খোলেন না। এরপর পরিবারের লোকজন দরজা ভেঙে মা-মেয়ের লাশ দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই তা বোঝা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













