চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ যুবক আহত
গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান ওরফে কিরিচ হাসান (২৭) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন। রোববার গভীর রাতে নগরীর আমিন কলোনি এলাকার আলীনগরে এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন বলে জানান তিনি।
বলেন, কিছুদিন আগে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় রোববার রাতে ধারালো অস্ত্রসহ হাসানকে গ্রেপ্তার করা হয়।
“পরে তাকে নিয়ে তার সহযোগী রহমানের বাসায় অভিযান চালিয়ে ১১টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রহমানকে ধরতে তাকে নিয়ে আলীনগরে গেলে তার সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় হাসানের পায়ে গুলি লাগে।”
হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













