চট্টগ্রামে বস্তিতে মিলল দুই ভাইয়ের লাশ


চট্টগ্রামের একটি বস্তি থেকে মো. কামরুল ইসলাম (৩৬) এবং নুরুল আফসার (৩৪) নামে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর খুলশী থানা এলাকায় আমবাগান রেলওয়ে কলোনির পাশের বস্তি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা দিনমজুরের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।
দুই ভাই আত্মহত্যা করেছেন নাকি তাদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দীন জানান, প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













