চট্টগ্রামে বিএনপি নেতা হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ
চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরিদ আলম এ অভিযোগপত্র গ্রহণ করেন। পাশাপাশি মামলার পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এর মধ্য দিয়ে প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আবারো মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো। এরআগে ২০০৬ সালের ১০ জুলাই, ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। পরে ওই বছরের ২৪ জুলাই এ চার্জশীটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী।
এছাড়া, মামলার এক আসামি উচ্চ আদালতে একটি রিট করায় বন্ধ হয়ে যায় মামলার বিচারিক কার্যক্রম। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে, ২০০৩ সালের ২৩ জুলাই অপহরণের পর হত্যা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি জামাল উদ্দিনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













