চট্টগ্রামে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে মোহাম্মদ মহসিন (৩২) নামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে ইউনিয়নের খতিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মহসিনের বাড়ি খতিববাড়ি এলাকায়।
ইসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজউদৌলা দুলাল অভিযোগ করেন, তার সমর্থক মহসিন সকালে আনারস প্রতীকের পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।
রাঙ্গুনিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













