চট্টগ্রামে শিশু শিক্ষার্থীর ‘ক্ষতবিক্ষত’ লাশ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর চট্টগ্রামের আনোয়ারায় এক খাল থেকে সজল খান সাগর নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটকের খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাত ২টার দিকে আনোয়ারার বরুমছড়ায় মোহছেন আউলিয়া খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
শিশুটির শরীর ক্ষতবিক্ষত এবং তাকে গলা কেটে খুন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পুলিশ বলেছে ময়নাতদন্তের রিপোর্ট সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেনা। লাশ উদ্ধারকারী আনোয়ারা থানার এস আই নাজমুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘স্থানীয় লোকজন খালে লাশটি দেখে সেটা তুলে পাড়ে রাখে। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে লাশটি থানায় নিয়ে এসেছি। লাশের সুরতহাল চলছে।
সুরতহাল শেষ হলে তার শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা কিংবা সে মারা গেছে এ বিষয়ে বলতে পারব।’ সাগর আনোয়ারা এবার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশি দুই কিশোর মুছা ও আরাফাত মিলাদুন্নবীতে যাবার কথা বলে সাগরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। সাগরের পরিবার মুছা ও আরাফাতকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা অসংলগ্ন উত্তর দেয়। পরে তারা পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













