চট্টগ্রামে ৭৫০০০ নিবন্ধিত সিমসহ আটক ৭


চট্টগ্রাম : নগরীর কোতোয়ালি থানার শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটে গোয়েন্দা পুলিশের অভিযান চলছে। অভিযানে এখন পর্যন্ত ৭৫ হাজার নিবন্ধিত সিমসহ ৭ জনকে আটক করার খবর দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার সাড়ে ৪টা থেকে এ অভিযান শুরু হয়ে এখনও চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কীর্তিমান চাকমা।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে । আধ ঘন্টার অভিযানে ৭৫ হাজার সিমসহ ৭ জনকে আটক করা হয়েছে ।’
অভিযান শেষ হলে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













