বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদার জন্যই কি খুন হলো কাঠমিস্ত্রির সন্তান

দরিদ্র কাঠমিস্ত্রি জহুলালের সন্ত্রান তাপস। নরসিংদীর রায়পুরা উত্তরবাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্র তাপস কুমার বিশ্বাস। গতকাল শনিবার বাখরনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে একটি শিমক্ষেতে স্কুলছাত্র তাপসের গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্বজনেরা জানায়, কিছুদিন যাবৎ তাপসের পরিবারে মোবাইল ফোনের মাধ্যমে অপরিচিত নম্বর থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। এ ঘটনায় আতঙ্কিত হয়ে রায়পুরা থানায় সাধারণ ডায়েরি করেন তাপসের বাবা। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছিল। এর পরই দরিদ্র কাঠমিস্ত্রির ছেলে তাপসকে গলাকেটে হত্যা করে দুবৃত্তরা। বাড়ি থেকে তাপসকে ফোন করে ডেকে নিয়ে এ নির্মম হত্যাকান্ড চালায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, চাঁদার জন্যই স্কুলছাত্রকে খুন করা হলো নাকি অন্য কোন কারনে এ নির্মম ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত পাওয়া গেছে, যা প্রকৃত আসামি চিনতে সহায়ক হবে। পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত