চাঁদা দাবির অভিযোগ, ওসিসহ পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ


চাঁদা দাবির অভিযোগে পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। আজ রোববার আদালত ওই নির্দেশ দেন।
মামলার আসামিদের মধ্যে একজন হচ্ছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। ওই আদালতে আজ মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহসভাপতি আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে এ আদেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন, মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপপরিদর্শক রকিব ও মোস্তাফিজ।
মামলার নথি থেকে জানা যায়, গত ১০ মে মামলার বাদীকে গ্রেপ্তার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর কাছে আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বাদী আজ আদালতে মামলাটি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













