বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে গিলাবাড়ি সীমান্তের ২০১/৯-আর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সাইদুল ইসলাম উপজেলার শিকারি গ্রামের এরফান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সাইদুলসহ কয়েকজন গিলাবাড়ি সীমান্তের ২০১/৯-আর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়।

রাত ১০টার দিকে ভারতের আদমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহযোগীরা সাইদুলের লাশ বাড়িতে নিয়ে আসে।

ভোলাহাট থানার ওসি মহসিন আলী জানান, সীমান্ত পারাপারের সময় সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে পুলিশ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, সাইদুলের গুলিবিদ্ধ লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হতে খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত