বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিকিৎসকদের পোশাক থেকে সংক্রমণ?

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা যদি বড় হাতা সাদা কোট বা অ্যাপ্রন না পরেন, তাহলে হাসপাতালে সংক্রমণের হার কমে যাবে। দ্য বিএমজি জার্নালে প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে এমন কথা জানিয়েছে ।

ভারতের ম্যাঙ্গালুরুর ইয়েনিপইয়া মেডিকেল কলেজে গবেষণারত এক শিক্ষানবিশ চিকিৎসক এডমন্ড ফার্নান্দেজ বলেন, ‘বড় হাতার সাদা কোট বা অ্যাপ্রন ইনফেকশন ছড়ায় এবং এতে রোগী স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে।’ ফার্নান্দেজ তাই মনে করেন, ভারতীয় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বড় হাতা সাদা কোট পরিধান বন্ধ করা প্রয়োজন।

প্রতিটি হাসপাতালে সংক্রমণের বিষয়টি পর্যালোচনার জন্য এবং এড়ানোর বিষয়ে কী করা যায়, সে বিষয়ক একটি কমিটি থাকা উচিত বলেও মনে করেন ফার্নান্দেজ। তাঁর পরামর্শ, সংক্রমণের হার হ্রাস করতে এবং সংক্রমণ-পরবর্তী খরচ কমাতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সহজ পন্থা অবলম্বন করতে পারে। সেটি হলো, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের লম্বা হাতার পোশাকটি পরিধান নিষিদ্ধ করা।

উনিশ শতক থেকেই বড় হাতা এই পোশাক পরা চিকিৎসকদের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। তবে পোশাকটিকেই এখন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গবেষক ফার্নান্দেজ। তিনি বলেন, ‘অনেক জুনিয়র চিকিৎসককে শপিংমল বা সিনেমা হলে এই অ্যাপ্রন পরে ঘুরে বেড়াতে দেখা যায়। এসব জায়গায়ও তাঁরা সংক্রমণ ছড়াচ্ছেন।’

ফার্নান্দেজ আরো বলেন, ‘গবেষণায় আমরা পেয়েছি, এই পোশাক ব্যবহারের পর সপ্তাহে একদিন বা দুদিন পরিষ্কার করা হয়। এ কারণে পোশাকে জীবাণু থেকে যায়।’ ২০০৭ সালে যুক্তরাজ্য এই বড় হাতা সাদা জামা পরা বন্ধ করে দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত নেয় এবং ২০০৯ সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এই পোশাকের বিরুদ্ধে মামলা করে এর পরিধান বন্ধ করতে চায়। তবে এ সিদ্ধান্ত বাতিল করা হয়, কারণ মার্কিন চিকিৎসকরা এই পোশাক ছাড়তে চাননি।

সাদা পোশাকটি নিছক একটা প্রতীক, এর সঙ্গে পেশাদারিত্বের কোনো সম্পর্ক নেই। চিকিৎসকদের ক্ষেত্রে রোগীর সামনে নিজেকে গুছিয়ে উপস্থাপন করা এবং মুখে হাসি রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাদা পোশাকের চেয়ে। পোশাকের বিকল্প হিসেবে চিকিৎসকদের নামে ব্যাজ তৈরি করা যেতে পারে বলে মনে করেন ফার্নান্দেজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত