বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চীনা বক্তব্যের পরই নিরাপত্তা বিষয়ে বৈঠক করলেন নওয়াজ-রাহিল

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ(সোমবার) জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছেন। রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের জনক’ বলে অভিহিত করেছিলেন। গোয়াতে ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। এ পরিপ্রেক্ষিতে আজ ইসলামাবাদকে সমর্থন করে বিবৃতি দেয় বেইজিং।

বিবৃতিতে বেইজিং বলেছে, পাকিস্তান ও ভারত উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তান ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে এবং বড় মাপের আত্মত্যাগ করেছে। চীনা পররাষ্ট্র মুখপাত্রের বক্তব্যে আরো বলা হয়, বেইজিং মনে করে পাকিস্তানের এ ভূমিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জানানো উচিত। এ ছাড়া, সন্ত্রাসবাদের সঙ্গে বিশেষ কোনো জাতিগত সংখ্যালঘু, দেশ বা ধর্মকে জড়িত করার বিরোধিতা করে চীন। এ ক্ষেত্রে চীনের ভূমিকা অবিচল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

চীনের এ বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নওয়াজ-রাহিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গত মাসের ১৮ তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে দুঃসাহসিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। গত ১৪ বছরে কাশ্মিরে এ জাতীয় হামলা হয় নি এবং এ হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছিল।

চীন এবং পাকিস্তান পরস্পরের সব সময়ের বন্ধু হিসেবে মনে করা হয়। দেশ দু’টির মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক বিরাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প