বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চুরির অভিযোগে দুই কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন, গ্রেপ্তার ২ ইউপি সদস্য

রাজশাহীর দুর্গাপুরে ছাগল চুরির অভিযোগে দুই স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় নয়জনকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালুকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সদস্য আব্দুল মোতালেব ও ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুল লতিব। তাদের বিরুদ্ধে নির্যাতনের পর অিভযুক্তদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায়ের অভিযোগ রয়েছে উঠেছে।

দুর্গাপুর থানার ওসি রুহুল আলম বলেন, ছাগল চুরির অভিযোগ এসে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়। নির্যাতনের শিকার জার্জিস হোসেনের বাবা জিয়াউর রহমান বাদি হয়েছে মামলাটি দায়ের করেন। মামলায় ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডলসহ নয়জনকে আসামী করা হয়েছে।

তিনি জানান, ওই মামলায় দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর আগে খবর পেয়ে রাতেই নির্যাতিত দুই শিশুকে পুলিশ হেফাজতে নিতো তাদের চিকিৎসার জন্য দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুই কিশোর আন্দুয়া গ্রামের রেজাউলের বাড়ি থেকে ছাগল চুরি করে। বুধবার ভোরে রাজশাহীর হরিয়ান বাজার দিয়ে ছাগলটি নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা প্রহরী সন্দেহবশত ছাগলসহ তাদের আটক করে।

নির্যাতিত ওই দুই কিশোর হল- উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জার্জিস হোসেন (১৫) ও পলাশবাড়ি গ্রামের সেকু আলীর ছেলে রতন আলী (১৪)। তারা উপজেলার আমগাছী সাহারবাণু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নির্যাতনের শিকার এক কিশোরের বাবা বলেন, বাচ্চারা ভুল করেছে। তাই বলে তাদের গাছে বেঁধে পেটানো কোন আইনে আছে আমার জানা নেই। আবার ছাগল ফেরত দেওয়ার পরও ১৬ হাজার টাকা আদায় করা হয়েছে।

উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোতালেব জানান, চুরির খবর পেয়ে আমি গিয়ে ছাগলসহ দুইজনকে উদ্ধার করে নিয়ে আসি। প্রথমে তারা চুরির কথা অস্বীকার করে। পরে চড়থাপড় দিলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রামের সালিশ-বৈঠক হয় জানিয়ে তিনি বলেন, সালিশে দুইজনের ১৬ হাজার টাকা জরিমানা হয়। এর মধ্যে আড়াই হাজার টাকা দেওয়া হয়েছে ছাগলের মালিক রেজাউলকে। আর বাকি টাকা খরচ হয়েছে দুইজনকে হরিয়ান বাজার থেকে ছাড়িয়ে আনতে গিয়ে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী