চুয়াডাঙ্গায় ৫ জনকে কুপিয়ে জখম
পৃথক দুটি ঘটনায় শহরের হোটেল ভোজনবিলাস ও পৌর এলাকার হাটকালুগঞ্জে ওরশ শরীফে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- শহরের ভোজন বিলাস হোটেলের কর্মচারী সোহেল (২০) এবং আরিফ হোসেন (২০), রফিক (২২), জামেলা খাতুন (৪৫) ও তার ছেলে সেলিম (২৫)।
ভোজনবিলাসের মালিক আ.ন.ম আরিফ জানান, মাঝের পাড়ার এক যুবক হোটেলের শৌচাগার ব্যবহার নিয়ে ঝামেলা করে। এ সময় হোটেল কর্মচারী সোহেলকে কুপিয়ে জখম করে।
অপরদিকে ওরশের আয়োজক মনির হোসেন জানান, হাটকালুগঞ্জ দরবারে সো-য়াদে হযরত গোলাম মোস্তফার ওফাত দিবস উপলক্ষে ওরশ চলাকালে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক প্রথমে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে ওরশে উপস্থিত ও পথচারীদের এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে জখম করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) কামরুজ্জামান খাঁন জানান, হাটকালুগঞ্জ দরবারের ঘটনা ব্যক্তিগত রেশারেশির কারণে ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













