ছাত্র পেটানো সেই শিক্ষক বরখাস্ত


বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় ছাত্রকে মারধরের অভিযোগে তুষার কুমার দাস নামে এক স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ওই শিক্ষকের কাছে বরখাস্তের আদেশ পাঠানো হয়।
গত শনিবার কচুয়া উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার কুমার দাস পড়া না পারায় পঞ্চম শ্রেণির ছাত্র মো. জুবায়ের রহমানকে ব্লাকবোর্ড মোছার ডাস্টার দিয়ে বেদম প্রহার করেন। এতে সে গুরুতর আহত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার জানান, সহকারী শিক্ষক তুষার কুমার দাস যেভাবে ওই ছাত্রকে মারধর করেছেন তা অমানবিক ও নিয়ম বর্হিভূত। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক তুষারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













