শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছেলের সামনেই বাবার মর্মান্তিক মৃত্যু

বাবা কলেজ শিক্ষক আকতারুজ্জামানের (৪২) বাইসাইকেলের পেছনে বসে স্কুলে যাচ্ছিল সৌমিক (৫)। কিন্তু স্কুলে না পৌঁছতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর স্বাক্ষী হতে হলো অবুঝ শিশুকে। চোখের সামনেই অকালে ঝরে গেলে শিক্ষক বাবার প্রাণ। তখন বাবার নিথর দেহের সামনে বসে আহত সৌমিক শুধুই আহাজারি করেছে। এতে শোকের বাতাসকে যেন আরও ভারী করে দেয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারহাট এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত আকতারুজ্জামান ওই এলাকার কালাম মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আকতারুজ্জামান তার ছেলে সৌমিককে নিয়ে বাইসাইকেলে করে স্কুলের দিকে যাচ্ছিলেন। এ সময় সোনারহাট এলাকায় পৌঁছলে মিঠাপুকুর থেকে ছেড়ে আসা দিনাজপুরের ফুলবাড়িগামী একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-৭৮৬৯) বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আকতারুজ্জামান মারা যান। এতে আহত হয় ছেলে সৌমিক।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে বিক্ষোভ মিছিল করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত