জঙ্গি আস্তানায় গোলাগুলিতে ৩ পুলিশ কর্মকর্তা আহত, নিহত মুরাদ


রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়।
রূপনগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। আহত ৩ পুলিশ কর্মকর্তা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল।
আহতদের মধ্যে ওসি দুজন পিঠে এবং এসআই ডানবাহুতে আঘাত পেয়েছেন। ঢামেকের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এর আগে, পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে নব্য জেএমবির প্রশিক্ষক মেজর মুরাদ। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













