বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি শফিউলের লাশ দাফনের প্রস্তুতি চলছে

জঙ্গি শফিউলের লাশ তার নানাবাড়ি ঘোড়াঘাট উপজেলার বৈদর গ্রামে পৌঁছেছে। শফিউলের নানার নাম শরিফউদ্দিন মন্টু। ইতিমধ্যে লাশ দাফনের জন্য কবর খননসহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে এলাকায় যাতে জঙ্গিরা হামলা করতে না পারে বা শফিউলের লাশকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। বৈদর গ্রাম থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত র‌্যাব, বিজিবি ও থানা পুলিশ ব্যপক টহল দিচ্ছে।

উল্লেখ্য, শোলাকিয়ায় ঈদের জামায়াতে হামলার ঘটনায় জঙ্গি শফিউল ওরফে সোহানকে আহত অবস্থায় আটক করে পুলিশ। এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাখা হয়। সেখানে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় তাকে শোলাকিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পথে জঙ্গি বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। তারা জঙ্গি শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের মাঝে শফিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত