বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কোপাল প্রতিপক্ষ

জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সাভারে একই পরিবারের তিন সহোদরকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, যাদুরচড় এলাকার বাবুল মিয়ার তিন ছেলে জুয়েল (৩২), রতন মিয়া (৩০) ও শিপলু (২৮)। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুল মিয়া জানান, আজ ভোরে তার তিন ছেলে হেমায়েতপুরে এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। তারা যাদুরচড় এলাকায় পৌঁছলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তায় ওত পেতে থাকা ফয়সাল ও তার লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে ফয়সাল ও তার লোকজন পালিয়ে যান। পরে আতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুর জামাল ক্লিনিকে ভর্তি করা হয়।এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম কামরুজ্জামান বলেন, তিন সহোদরকে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে আহত করা হয়ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত