বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় কন্যা শিশুকে দিবসে রডের সঙ্গে বেঁধে শিশু নির্যাতন

একদিকে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস। অন্যদিকে বাগেরহাটের মংলায় ৭ বছরের এক শিশুকে চুরির অভিযোগে রডের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার শাকিল মংলা শ্রমকল্যাণ রোডের দিনমজুর সামীমের ছেলে।

খবর পেয়ে মংলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাকিলকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কর্মচারী শুক্কুর হোসেনকে আটক করে পুলিশ। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারে কাছে দুপুরের দিকে হস্থান্তর করা হয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে শিশু নির্যাতনের অভিযোগে মংলা থানায় একটি মামলা হয়েছে।

দুপুরে মংলা শহরের ট্রেডার্স মসজিদ সামনের রাস্তায় দুটি রড কুড়িয়ে পায় শাকিল। রড দুটি নিয়ে মংলা শহরের মেসার্স রফিকুল ইসলাম আয়রন স্টোরের সামনে একটি ভাঙ্গারির দোকানে বিক্রি করতে যায় সে। এসময় ভাঙ্গারি ব্যবসায়ী আবুল হোসেন (৫০) ও তার কর্মচারী শুক্কুর (৪৮) চুরির অভিযোগ এনে শিশু শাকিলকে রডের সঙ্গে বেঁধে ফেলে। শুরু হয় শাকিলের প্রতি নিষ্ঠুর ও নির্মম নির্যাতন। যা দেখে আশপাশের লোকজন হতবাক হয়ে পড়ে। অনেকে শিশুটিকে বাঁচাতে ছুটে গেলেও মন গলেনি ভাঙ্গারি ব্যবসায়ী আবুল ও শুকুরের। এক পর্যায়ে শিশু শাকিলকে হাত বেঁধে পিটিয়ে রোদে বসিয়ে রাখা হয়।

মংলা থানা পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) উত্তম চ্যাটার্জি বলেন, শিশু শাকিলকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. শহিদুল ইসলাম বলেন, রড চুরির অভিযোগে দুপুর ১২টার দিকে ছেলেটিকে বেঁধে তার পায়ের উপর রড দিয়ে তপ্ত রোদে বসিয়ে রাখা হয়। ব্যাপারটি মর্মান্তিক দেখে এ সময় কয়েকজন ছেলেটিকে উদ্ধার করতে চাইলেও বাধা দেয় ভাঙ্গারি ব্যবসায়ী আবুল হোসেন ও তার কর্মচারী শুক্কুর আলী।

এ বিষয়ে নির্যাতনের শিকার শিশু শালিক জানায়, আমি দুটি ছোট রড দুটি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। যখন বিক্রি করতে তাদের কাছে যাই তারা আমাকে টাকা না দিয়ে চুরি করেচিস বলে মারপিট করে এবং রোদে বেঁধে রাখে। অনেক চিৎকার করলেও তারা আমারে ছাড়ে নাই। পুলিশ এসে আমাকে উদ্ধার করেছে।

এ ঘটনায় মংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু নির্যাতনের ঘটনায় থানায় শিশুটির বাবা নির্যাতন আইনে দুইজনকে আসামি করে একটি মামলা করেছে। এ ঘটনায় ভাঙ্গারি দোকানের কর্মচারী শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে। তবে অপর আসামি আবুল হোসেকেকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত