মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাফরুল্লাহ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। জরিমানার ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশের নথি দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন জাফরুল্লাহ।

রবিবার সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে এই আবেদন জমা দেন।

এর আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান বলেন, উনি চেম্বার বিচারপতির স্থগিতাদেশের কপি, আইনজীবী সনদ, অবহিতকরণপত্রসহ একটি আবেদন আমাদের দিয়ে গেছেন। আমরা সেগুলো ট্রাইব্যুনালে পাঠিয়েছি।

জাফরুল্লাহর আইনজীবী আখতার ইমাম বলেন, ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আমরা তা প্রত্যাহারের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

বিচার মেনে জরিমানা না দেয়ায় গত ১৮ জুন ট্রাইব্যুনাল-২ জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারে ওই পরোয়ানা জারি করে।

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেয়ায় জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার শাস্তির পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়, এক সপ্তাহের মধ্যে জরিমানা না দিলে তাকে একমাস জেল খাটতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত