বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামাইয়ের লালসার শিকার শাশুড়ি!

পৃথিবীর বয়স হয়েছে। দিনে দিনে মানুষ নামক এই শব্দের সাথে সংযুক্ত হচ্ছে ‘অ’বর্ণটি। যোগফল কি দাঁড়ায় নিজেরাই দেখে নেবেন। তেমনি একটি বিকৃত মানসিকতার পরিচয় মিলেছে বান্দরবানের লামা উপজেলায়। নিজের মেয়ে স্বামীর লালসার শিকার হয়েছে শাশুড়ি।

লামা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বরিশাল পাড়ার মনোয়ারা বেগম(৪৫) বলেন, গত ১৭মে বুধবার রাত সাড়ে ১১টায় বাথরুমে যেতে ঘরের বাহির হই। স্বামী ঘুমিয়ে থাকায় একা বাহিরে আসলে পূর্বে উৎপেতে থাকা আমার বড় মেয়ের জামাই আব্দুল হক(৩৫) অন্ধকারে পিছন থেকে আমায় জড়িয়ে ধরে ও শীলতাহানির চেষ্টা করে। মেয়ের জামাই আব্দুল হকের আচরণে কিংকর্তব্যবিমূঢ হয়ে পড়ি আমি। অনেক জোড়াজুড়ি করে চিৎকার দিলে সে আমাকে ছেড়ে দেয়। বিষয়টি ঘরে গিয়ে আমার স্বামীকে জানাই।

বিগত ৩বছর আগে আরেকবার সে একইরকম অপরাধ করে। শুধুমাত্র মেয়ের জামাই, মেয়ের সংসার ভেঙ্গে যাবে এবং লোক লজ্জার ভয়ে সেই বার চুপ করে ছিলাম। আমার বড় মেয়ে রহিমা বেগমের সাথে হকের ২০০৮ সালে তার বিবাহ হয়। তাদের সংসারে একজন ছেলে আছে। তার নাম হৃদয়(৬)। মেয়ের জামাই মানে সন্তানের মত। সেখানে তার বারবার এই কুরুচিপূর্ণ আচরণ আমাকে বাধ্য করেছে মুখ খুলতে। আমি ন্যায় বিচার পেতে আইনে আশ্রয় নেব।

ভিকটিম বিষয়টি ১৮মে সকালে সামাজের সবাইকে জানায়। এলাকার লোকজন তাকে শালিসে ডাকলে সে বিচারে আসে না। পরে মনোয়ারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মিন্টু কুমার সেন’কে মৌখিকভাবে জানায়। স্থানীয়রা জানায় বর্তমানে আব্দুল হক পলাতক রয়েছে।

লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, বিষয়টি মনোয়ারা বেগম আমাকে জানালে আমি ১৮মে বুধবার প্রাথমিকভাবে আব্দুল হককে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। তারপরেও সত্য উদঘাটনের জন্য ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড মেম্বারদের তদন্ত করে খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত